• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে কেয়া পায়েল—ফেসবুক ভিডিওতে চমকে দিলেন জোভানের সঙ্গে

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যা মুহূর্তেই নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে জোভানের সঙ্গে উস্কখুস্ক চুল, ময়লা পোশাক ও ধুলোমাখা চেহারায় এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি দর্শকদের কৌতূহলী করে তোলে। শেয়ার করা ভিডিওটির শুরুতে ওই নারীকে দেখা গেলেও কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন জোভান। প্রথম দেখায় অনেক দর্শকই ভিডিওর বিষয়বস্তু কিংবা ওই নারীর পরিচয় বুঝে উঠতে পারেননি। তবে ভালোভাবে লক্ষ্য করলেই স্পষ্ট হয়—মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পরে জানা যায়, এটি কোনো বাস্তব ঘটনার ভিডিও নয়; বরং একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একপর্যায়ে উচ্চস্বরে বলতে থাকেন—কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়। ঠিক সেই সময় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ শুরু করেন, যা পুরো দৃশ্যটিকে আরও বাস্তবসম্মত করে তোলে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি জোভান ও কেয়া পায়েল অভিনীত একটি নতুন নাটকের অংশ। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেক ভক্ত বিস্ময় প্রকাশ করে জানান, শুরুতে তারা কেয়া পায়েলকে চিনতেই পারেননি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর মেকআপ ও চরিত্রায়ন নিয়েও অনুরাগীরা প্রশংসায় মেতে ওঠেন।


More News Of This Category
bdit.com.bd