• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা

নিউজ ডেস্ক / ২০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নতুন করে চাপের মুখে পড়েছে ফিফা। তাঁর সভাপতিত্বকালীন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে চিঠি পাঠিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। ব্রিটিশ গণমাধ্যমের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর আগামী ২ নভেম্বরের মধ্যে দেওয়ার দাবি জানানো হয়েছে।

উয়েফার প্রশ্নের তালিকায় রয়েছে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের বিষয়টি। বিশেষ করে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি বড় অংশ বিক্রির পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর ভূমিকা জানতে চায় সংস্থাটি।

ইনফান্তিনোর প্রস্তাবিত এফএফই প্রকল্পের আওতায় একটি কোম্পানি গঠনের পরিকল্পনা ছিল। ওই কোম্পানি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। পাশাপাশি কোম্পানিটির কিছু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও ছিল। যদিও প্রকল্পটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়, তবে প্রস্তাবটি সামনে আসার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার আপত্তি এবং তাঁর পদত্যাগের দাবি উঠে আসছে।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী বছর আবারও ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। গত সপ্তাহে ফিফা কাউন্সিলের কাছে দুঃখ প্রকাশ করে তিনি সদস্যদের তাঁর নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে জমা দিতে বলেন। আগামী ১৬ ডিসেম্বর ফিফা কাউন্সিলের পরবর্তী সভায় এসব প্রশ্নের উত্তর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে উয়েফা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না। স্কাই স্পোর্টসসহ ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস ফিফার সাধারণ সম্পাদক মাত্তিয়াস গ্রাফস্ট্রমের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এতে ১২টি বিষয়ে মোট ৪২টি প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং দ্রুত জবাব চাওয়া হয়েছে।

চিঠিতে থিওডোরিডিস উল্লেখ করেছেন, প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন। ফিফা কাউন্সিলের পরবর্তী সভা পর্যন্ত বিষয়গুলো ফেলে রাখা উচিত নয়। ভবিষ্যতে শাসনব্যবস্থায় সংস্কার আনার উদ্যোগ নেওয়া হলেও অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোর জবাবদিহির বিকল্প হিসেবে তা বিবেচিত হতে পারে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি পদে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারেন। তবে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ নভেম্বর। ফলে নির্বাচনের আগে উয়েফার উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তাঁর হাতে সময় সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd