• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার তেলের দাম ও মূল্যস্ফীতির চাপে কমল স্বর্ণের দর, নজর ফেডের সুদের হার সিদ্ধান্তে লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণ, নিহত ৮ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে উয়েফার ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় ফিফার ইউরোপীয় সংস্থা লাল পেড়ে সাদা শাড়িতে পূজা চেরীর মুগ্ধতা, মহাষ্টমীর সাজে মুগ্ধ ভক্তরা শাহ্জালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

পল্লী বিকাশ কেন্দ্রে ৫০ জনের নিয়োগ, ছয় মাস পর বেতন ২৬,৬৮০ টাকা

নিউজ ডেস্ক / ৩১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ট্রেইনি ফিল্ড অফিসার পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদসংখ্যা: ৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

প্রার্থীদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্তরা প্রথম ছয় মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করবেন। এ সময়ে মাসিক সর্বসাকল্যে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। শিক্ষানবিশকালীন কর্মদক্ষতা সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করে ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। তখন লাঞ্চ ভাতাসহ মাসিক বেতন হবে ২৬ হাজার ৬৮০ টাকা।

চাকরি স্থায়ী হওয়ার পর বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদানসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে। মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও থাকবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। আবেদনের শেষ সময় ১৬ অক্টোবর ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া


More News Of This Category
bdit.com.bd