যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সামরিক ও রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল রপ্তানি করতে পারবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এ সতর্কবার্তা দেন গালিবাফ।
তিনি বলেন, ‘যে অঞ্চল থেকে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখান থেকে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে এই অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।’
গালিবাফের এই বক্তব্যে ইরান তার তেল রপ্তানি ও নিরাপত্তা নিয়ে আঞ্চলিক পরিস্থিতিতে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে।