• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে

ওয়ালটনে ফ্রন্ট ডেস্ক অফিসার পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

নিউজ ডেস্ক / ৪৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফ্রন্ট ডেস্ক অফিসার পদে একজন জনবল নিয়োগ দেবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। চাকরিটি হবে পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকায়।

পদটির জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ অথবা ইংরেজিতে বিএ ডিগ্রি চাওয়া হয়েছে। প্রার্থীদের বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল ও আউটলুক ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা একটি।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি নির্বাচিত প্রার্থী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং নিয়োগের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি ও আবেদন পেজে পাওয়া যাবে।


More News Of This Category
bdit.com.bd