• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি

নিউজ ডেস্ক / ২৮ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির ও তার প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেডের’ বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার বিরুদ্ধে ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

এ অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেডের’ বিরুদ্ধে অভিযোগ দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা এক রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। আর স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা, চিকিৎসা পরামর্শের সঙ্গে রোগীর মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না এবং এ বিষয়ে দায়-দায়িত্বের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd