• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজায় ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ ভারতের আমদানিকারকদের বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য, শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ডের উদ্যোগ দেশে সারের সংকট নেই, মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

৫ বছরে এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিতে চায় সরকার: নুর

নিউজ ডেস্ক / ২৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা এবং প্রবাসীদের জন্য বিনা জামানতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার।

তিনি বলেন, দেশের বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গতানুগতিক ও শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক শ্রমবাজারে যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসবের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে।

নুরুল হক নুর আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে নিরাপদ করে তুলতে খুব শিগগিরই সাইবার আইন সংশোধন করা হচ্ছে। সরকার মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। ইতোমধ্যে মানবাধিকার আইন ও গুম আইন সংসদে পাস হয়েছে।

তিনি বলেন, সরকার জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে।

পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ছাত্র অধিকার পরিষদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।


More News Of This Category
bdit.com.bd