• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রভাব-প্রতিপত্তি না দেখে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুদককে রাষ্ট্রপতির নির্দেশ প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ পদ্মায় দ্রুত বাড়ছে পানি, আগামী ১–২ দিনে চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা আশুলিয়ায় দম্পতি হত্যার ঘটনায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তির দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ‘এক দেশ, এক কিউআর’ ব্যবস্থায় গতি বেড়েছে, প্রতিদিন লেনদেন ১২০ কোটি টাকা কিংদাওয়ে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ ৪৭ বছর বয়সে ইমরান তাহিরের রেকর্ড, ১৭ রানে নিলেন ৫ উইকেট ইবাদত ও পারিবারিক আয়োজনে পপির জন্মদিন, বাবাকে মনে করে আবেগাপ্লুত অভিনেত্রী বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট?’ পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভনের তীব্র কটাক্ষ

নিউজ ডেস্ক / ১৮ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার যেন কোনো শেষ নেই। প্রথম টেস্টে ইনিংস ও ৫৩ রানে হারের পর লর্ডস টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল সফরকারীদের। নিয়মিত অধিনায়ক বাবর আজমও দলে ফিরেছিলেন। তবে তার প্রত্যাবর্তনেও বদলাল না পাকিস্তানের ভাগ্য।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশা প্রকাশের পাশাপাশি কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, পাকিস্তানের বর্তমান ব্যাটিং লাইনআপ ইংল্যান্ডের বোলারদের সামনে কোনো ধরনের চ্যালেঞ্জই তৈরি করতে পারছে না।

বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ অনুষ্ঠানে ভন বলেন, পাকিস্তানের বিপক্ষে বোলিং করা এখন ইংল্যান্ডের জন্য অত্যন্ত সহজ হয়ে গেছে। তার মতে, দীর্ঘ সময় পর এমন একটি ব্যাটিং লাইনআপ দেখা যাচ্ছে, যার বিপক্ষে বল হাতে নিলেই উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

পাকিস্তানের প্রথম ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার আজান আওয়াইস। তবে বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। অধিনায়ক বাবর আজম করেন মাত্র ৮ রান। আবদুল্লাহ শফিক ৫, শান মাসুদ ১ এবং মোহাম্মদ রিজওয়ান করেন ৭ রান।

পাকিস্তানের ব্যাটিং নিয়ে আরও তীব্র মন্তব্য করেন ভন। তিনি বলেন, ইংল্যান্ডের বোলাররা আগে থেকেই জানেন পাকিস্তান বড় সংগ্রহ গড়তে পারবে না। এমনকি ৪০-৫০ ওভারের মধ্যেই ইনিংস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় বোলাররা প্রতিটি স্পেলে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের ব্যাটিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলে ভন বলেন, ‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? দেখে মোটেও মনে হয় না এটি একটি মানসম্পন্ন টেস্ট দলের ব্যাটিং লাইনআপ।’

তবে পাকিস্তানের ব্যাটিংয়ের সমালোচনা করলেও ইংল্যান্ডের বোলারদের প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, অনুকূল কন্ডিশনের যথাযথ সুবিধা নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের পেস আক্রমণও দুর্দান্ত ছন্দে রয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও ইংলিশ বোলাররা সফল হতে পারবেন বলে মনে করেন তিনি।

লর্ডস টেস্টে পাকিস্তানের দুর্দশা আরও বাড়িয়েছে চোট। পায়ের চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার ইমাম-উল-হক।

দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণও পুরোপুরি ইংল্যান্ডের হাতে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান করেছে স্বাগতিকরা। ফলে পাকিস্তানের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ২৬১ রানে।


More News Of This Category
bdit.com.bd