• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ৩৩২, নিখোঁজ ৯০০-এর বেশি

নিউজ ডেস্ক / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেশটির পুলিশের দেওয়া হিসাবে এ তথ্য জানা গেছে। নিখোঁজের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির বরাতে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের পুলিশের আপডেটে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন। এর মাত্র কিছু সময়ের মধ্যে আরও ৪৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালাতে নেপালের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কাজ করছেন। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতাও পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পকে বন্যার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, হিমবাহ ধসের সঙ্গে বরফ, পাথর ও মাটির বিশাল প্রবাহ থেকেই এই ভয়াবহ জলস্রোতের সৃষ্টি হয়েছে।

ভয়াবহ স্রোত দেশটির রাসুয়াসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে গিয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার দিকে নেমে যায়। এতে বহু বসতি, সড়ক, সেতু ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখনো নিখোঁজ থাকা শত শত মানুষের সন্ধানে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। দুর্গম ভূখণ্ড ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানও নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।


More News Of This Category
bdit.com.bd