• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

ঈদে মিলাদুন্নবীতে নিরাপত্তায় র‍্যাবের বাড়তি প্রস্তুতি, জোরদার গোয়েন্দা নজরদারি

নিউজ ডেস্ক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দিবসটি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক ও পরিচালকের পক্ষে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, অর্থাৎ ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষ্যে সারাদেশে ইবাদত-বন্দেগি, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।

ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে নিরাপদ, সুন্দর ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিকভাবে কাজ করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হবে। পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় আগেই স্কেলিটন ফোর্স মোতায়েন রাখা হবে।

নিরাপত্তা কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও সম্পৃক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা বা অপতৎপরতা চালানোর সুযোগ ঠেকাতে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিতর্কিত কিংবা উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করেছে র‍্যাব।

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব ফোর্সেস। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

জনসচেতনতা এবং সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনুষ্ঠানিকতা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ জানিয়েছে র‍্যাব।


More News Of This Category
bdit.com.bd