• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি, ইসরাইল-আঙ্কারা উত্তেজনা তুঙ্গে

নিউজ ডেস্ক / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সিরিয়ায় ‘বিপজ্জনক দুঃসাহসিকতা’ থেকে বিরত থাকতে তুরস্ককে সতর্ক করেছে ইসরাইল। পালটা সিরিয়ায় ইসরাইলের ‘বেপরোয়া হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে আঙ্কারা।

গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও সামরিক সরঞ্জাম রাখার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের দাবি, ওই বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলেছে, সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হলে ইসরাইলের সঙ্গে বিদ্যমান নিরাপত্তা সমঝোতার ‘স্থিতাবস্থা’ লঙ্ঘিত হতো।

তবে ইসরাইলের এই দাবি অস্বীকার করেছে তুরস্ক ও সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানিয়েছেন, আবু আল-দুহুরে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা ছিল না। সেখানে তুরস্কের সামরিক কর্মকর্তাদের উপস্থিতির উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ইসরাইলের হামলার আগে বা হামলার সময় ওই ঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল ছিল না। একই সঙ্গে সিরিয়ায় ইসরাইলের ‘বেপরোয়া হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছে আঙ্কারা।

এর মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সতর্ক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, সিরিয়ায় তুরস্ককে ‘বিপজ্জনক দুঃসাহসিকতায়’ টেনে নেওয়া এবং ইসরাইলের আত্মরক্ষার দৃঢ়তা পরীক্ষা করা উচিত নয়।

বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার সামরিক সক্ষমতা ও অবকাঠামো পুনর্গঠনে সহযোগিতা করছে আঙ্কারা। এতে সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ার পাশাপাশি ইসরাইলের উদ্বেগও বাড়ছে।

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় যুক্তরাষ্ট্রও উদ্যোগ নিয়েছে। ইসরাইল, তুরস্ক ও সিরিয়ার মধ্যে সংঘাত এড়াতে একটি ‘ডি-এস্কেলেশন’ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে, সামরিক ভুল বোঝাবুঝি থেকে ভবিষ্যতে বড় ধরনের সংঘাত সৃষ্টি ঠেকাতে এই যোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


More News Of This Category
bdit.com.bd