• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

‘মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে মার্কিন নীতি’: ইরানের মুখপাত্র

নিউজ ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও পররাষ্ট্রনীতিকে তীব্রভাবে সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার অভিযোগ, ওয়াশিংটনের নীতিগত কাঠামো বর্তমানে ব্যাপকভাবে ‘মিথ্যার’ ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে রুশ সাহিত্যিক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর প্রসঙ্গ টেনে আনেন বাঘাই।

মার্কিন পররাষ্ট্রনীতির সমালোচনা করে ইরানি এই মুখপাত্র বলেন, ওয়াশিংটনের পুরো নীতিগত কাঠামোই এখন অতিরিক্ত মাত্রায় মিথ্যাচারের ওপর নির্ভর করছে। নিজের বক্তব্যের সমর্থনে তিনি দস্তয়েভস্কির একটি বিখ্যাত উক্তির ভাবার্থ তুলে ধরেন।

বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, একজন মানুষ যখন নিজের কাছে মিথ্যা বলতে বলতে সেই মিথ্যাকে সত্য হিসেবে বিশ্বাস করতে শুরু করে, তখন একপর্যায়ে সে নিজের ভেতরের কিংবা চারপাশের বাস্তব সত্যও আর শনাক্ত করতে পারে না।

এই সাহিত্যিক উদাহরণের মাধ্যমে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মূলত দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বক্তব্য ও নীতির কারণে দেশটি এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে বাস্তবতা ও মিথ্যার পার্থক্য করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন নীতি এবং ওয়াশিংটনের সামগ্রিক আন্তর্জাতিক অবস্থানের সমালোচনা করতেই বাঘাই এই মন্তব্য করেন।

সূত্র: আল-জাজিরা


More News Of This Category
bdit.com.bd