• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ: সেফটি অফিসার পদে আবেদন চলছে, থাকছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা

নিউজ ডেস্ক / ৬২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘সেফটি অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সেফটি অফিসার পদে নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীদের জন্য কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হলেও, অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা এবং চাকরির ধরন হবে ফুলটাইম।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অনলাইন আবেদন প্ল্যাটফর্মে আবেদন সম্পন্ন করতে হবে।


More News Of This Category
bdit.com.bd