• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

দুবাইয়ের জেবেল আলি বন্দরে একের পর এক বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক / ৫৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (৫ আগস্ট) ভোরে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আমিরাতের কর্মকর্তারা একাধিক বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করলেও, কী কারণে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে ঘটনাকে ঘিরে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বিস্ফোরণগুলো ঘটতে পারে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, থার্মাল ইমেজ বিশ্লেষণে বন্দরের পাশের জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তর কার্যক্রমে ব্যবহৃত একটি গুদামে আগুন লাগার চিত্র দেখা গেছে। তবে আগুন লাগার কারণও এখনো স্পষ্ট নয়।

আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের আগুনের ভিডিও ধারণ করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু সূত্র সেখানে বিমান হামলার দাবি করলেও, অন্য সূত্র বলছে ইয়েমেনের অভ্যন্তর থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে এ শব্দ শোনা যেতে পারে। এসব দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd