• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভী ‘ছাগল কাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেফতার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে জ্বালানি সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতে জোর, প্রধানমন্ত্রীর তিন নির্দেশনা গ্যাস বিলে অনিয়মের মাধ্যমে ৯৮২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে দুদকের প্রাথমিক সত্যতা ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এমন ভাষা শেখ হাসিনাও ব্যবহার করতেন: মির্জা ফখরুল ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে কত মুনাফা? জেনে নিন কারা কিনতে পারবেন ও কী কী সুবিধা মিলবে জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে পেট্রোলপাম্পে চুরি বেড়েছে, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার বেশি জ্বালানি জর্জিনা রদ্রিগেজের হিব্রু ক্যাপশন ঘিরে তুমুল আলোচনা, প্রশ্নের মুখে রোনালদো পরিবার রামগোপাল ভার্মা-ঊর্মিলা কি গোপনে বিয়ে করেছিলেন? প্রবীণ সাংবাদিকের বিস্ফোরক দাবি

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, ২-৫ দিনের মধ্যে কমতে পারে দাম

নিউজ ডেস্ক / ১২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দেশে কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও এ সময় উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমদানির অনুমতি এবং কর হ্রাসের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে সরবরাহ বাড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়, যা সাধারণ ভোক্তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।

পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। বাজারে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজার পরিস্থিতি সরেজমিনে যাচাই করে বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। এতে ভোক্তারা সচেতন হবেন এবং বাজারে বিভ্রান্তি কমবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীদের প্রতিনিধিদল শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।


More News Of This Category
bdit.com.bd