• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ফেক ভিডিও-অপতথ্য ঠেকাতে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার

নিউজ ডেস্ক / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য, অপতথ্য, ফেক ভিডিও ও সাইবার বুলিং প্রতিরোধে আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে এসব অপরাধ দমনে প্রচলিত আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করা হচ্ছে। জনগণকে এ ধরনের অপপ্রচার থেকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সে কারণেই আইনজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। সরকার এসব অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার কোনোভাবেই গুম বা বিচারবহির্ভূত হত্যাকে প্রশ্রয় দেবে না। পাশাপাশি তিনি জানান, দেশত্যাগের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হবে।

সরকারের প্রশাসনিক কার্যক্রম নিয়ে তিনি বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া।

জ্বালানি খাত প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কিছু অলিগার্কের স্বার্থ রক্ষার কারণে অতীতে দেশীয় গ্যাস উত্তোলনের যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তবে বর্তমানে দেশের গ্যাসের মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে সরকার আরও তিন বছর সময় চেয়েছে, যাতে ব্যবসায়ী ও শিল্পখাতের ওপর চাপ কমানো যায়।

প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।

সংবাদ সম্মেলনে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, এখনো ক্ষতিপূরণ দিতে না পারা সরকারের ব্যর্থতা। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবে বলে তিনি আশ্বাস দেন।


More News Of This Category
bdit.com.bd