• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

এডিবির নামে ভুয়া ঋণের ফাঁদ, অর্থ লেনদেন না করার সতর্কবার্তা

নিউজ ডেস্ক / ২১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় জনসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, তারা কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি কোনো ব্যক্তির কাছ থেকে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত ব্যাংকিং তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ বা অন্য কোনো ধরনের অর্থ জমা দিতে বলে না। তাই এ ধরনের কোনো প্রস্তাব বা যোগাযোগ পেলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

এডিবির তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রতারক চক্র সংস্থাটির নাম ও পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্র এবং বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে ভুয়া ঋণ বা আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছে সংস্থাটি।

এডিবি জনগণকে ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার এবং এমন কোনো যোগাযোগে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি কেউ এডিবির নামে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দিলে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। তাই ব্যক্তি পর্যায়ে এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেওয়া হলে সেটি নিশ্চিতভাবেই প্রতারণা।

এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে এবং প্রতারণা এড়িয়ে চলার পরামর্শ পেতে সংস্থাটির প্রকাশিত ‘সতর্কবার্তা ও পরামর্শসমূহ’ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ৬৯টি, যার মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য সংখ্যা ৫০।


More News Of This Category
bdit.com.bd