• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য ট্রাম্পের দাবি, ‘চাঁদ আমাদের’; মহাকাশ থেকে নিউ মেক্সিকো—নাম বদলের হিড়িক মেসির গোলেও জয় পেল না মিয়ামি, ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র আমিশা প্যাটেলের মায়ের বাড়িতে ৫ লাখ রুপির গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

মধ্যপ্রাচ্য সংকট ঘিরে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি

নিউজ ডেস্ক / ৩০ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় বিদেশে থাকা সব মার্কিন নাগরিককে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর এবং যেকোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, সর্বশেষ নিরাপত্তা তথ্য অনুসরণ এবং সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ঝুঁকি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিক, কূটনৈতিক মিশন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। বিশেষ করে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর হামলার আশঙ্কার বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। আকস্মিকভাবে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ কিংবা ভ্রমণসূচিতে বড় ধরনের পরিবর্তন ঘটার সম্ভাবনার কথা উল্লেখ করে ভ্রমণকারীদের আগাম প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত নিরাপত্তা আপডেট পেতে ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)’-এ নিবন্ধন করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ ছাড়া হোয়াটসঅ্যাপে ‘US Department of State – Security Updates for US Citizens’ চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘@TravelGov’ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভ্রমণ সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা ভালোভাবে পর্যালোচনা করারও অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।


More News Of This Category
bdit.com.bd