• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

বন্যাদুর্গত পেকুয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের পাশে ত্রাণ ও বেড়িবাঁধ মেরামতের আশ্বাস

নিউজ ডেস্ক / ১৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজ জন্মভূমি কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্গঠনের আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরুতে পেকুয়ায় শামশুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শামশুল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অতীতের মতো এবারও প্রতিষ্ঠানটি ঘরহারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নির্মাণসামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠান শেষে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতের আশ্বাস দেন।

পরে তিনি উপজেলার শিলখালী, টইটং, রাজাখালী, বারবাকিয়া, মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কারের একটি সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে জলাধার নির্মাণ, শুষ্ক মৌসুমে কৃষিতে পানির সংকট দূর করা, বৃক্ষরোপণ ও মৎস্যচাষ সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখনন, সংস্কার, জলাধার নির্মাণ, বৃক্ষরোপণ ও মৎস্যচাষের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং কয়েক মাস আগে থেকেই কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd