দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিয়েট (CEAT) টায়ার বিভাগে প্রোডাক্ট ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদসংখ্যা নির্ধারিত না থাকলেও নির্বাচিত প্রার্থীদের ঢাকায় অফিসভিত্তিক পূর্ণকালীন (ফুলটাইম) চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি টায়ার শিল্পে কাজের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভ্রমণ ভাতা (টি/এ), মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২৭ জুলাই ২০২৬।