• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর মেট্রোরেল চালুর লক্ষ্য, জানুয়ারিতে শুরু হবে পরীক্ষামূলক চলাচল

নিউজ ডেস্ক / ২৫ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রীসেবার পরিধি বাড়াতে মেট্রোরেলের লাইন-৬-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ আগামী ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পুরো রুটে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল পরিচালনা করা হবে।

তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ বর্ধিতাংশের নির্মাণকাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভায়াডাক্ট, রেল ট্র্যাক এবং একটি স্টেশনের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বাহির পথ এবং অভ্যন্তরীণ উন্নয়নকাজ চলমান রয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণকাজ শেষ হয়েছে। এখন স্টেশনে স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে।

এছাড়া আগামী দুই মাসের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজ শেষ হওয়ার আশা করছে প্রকল্প কর্তৃপক্ষ। একই সঙ্গে স্টেশনের প্রবেশ ও বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং ভেতর-বাইরের রঙের কাজও এগিয়ে চলছে।

প্রকল্প কর্মকর্তারা আরও জানান, উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও চলছে। মোট ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ইতোমধ্যে ১০০টির কাস্টিং সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।


More News Of This Category
bdit.com.bd