• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

‘আমি থামব যখন আমি চাই’— সমালোচকদের জবাব রোনালদোর

নিউজ ডেস্ক / ৬৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজের বয়স, ভবিষ্যৎ এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা স্বীকার করেছেন, তিনি আগের মতো খেলোয়াড় নন। তবে সমালোচনার কাছে কখনো হার মানেননি এবং ভবিষ্যতেও মানবেন না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন।

স্পেনের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, গত ২৩ বছর ধরেই অনেকেই তাকে ‘শেষ’ করে দিতে চেয়েছেন। কিন্তু সেই চেষ্টা কখনোই সফল হয়নি।

তিনি বলেন, “১৮ বছর বয়স থেকে এসব দেখে আসছি। গত ২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করতে চেয়েছেন। নিশ্চয়ই বুঝেছেন, এতে কোনো লাভ হয়নি। এটা সময়ের অপচয়। তবুও আপনারা চেষ্টা করেই যাচ্ছেন। আমি এসবের সঙ্গে অভ্যস্ত।”

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো স্পষ্ট ভাষায় জানান, সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।

তিনি বলেন, “আমি থামব যখন আমি চাই, আপনারা যখন চাইবেন তখন নয়। একই প্রশ্ন বারবার করা হয়। আমি এ বিষয়ে বাড়তি মনোযোগ দিতে চাই না।”

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন তিনি।

রোনালদো বলেন, বয়স ৪০ পার হওয়ার পর সমালোচনা আরও বেড়েছে। তবে সেই সমালোচনাকেই তিনি নিজের উন্নতির অনুপ্রেরণা হিসেবে দেখেন।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড আরও বলেন, বিশ্বকাপ জিতলেও বা না জিতলেও তার পরিচয় বদলাবে না।

তার ভাষায়, “বিশ্বকাপ জিতলে আমি বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো হব না, হারলেও কম রোনালদো হব না।”

স্পেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও আত্মবিশ্বাস ও সাহস নিয়েই মাঠে নামবে পর্তুগাল।

ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নকআউট ম্যাচ হতে পারে বলে আলোচনা থাকলেও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের বিষয়ে তিনি এখনো কোনো নির্দিষ্ট ইঙ্গিত দেননি।


More News Of This Category
bdit.com.bd