• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ওয়ান ব্যাংকে নিয়োগ, আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের ইনফরমেশন সিকিউরিটি শাখায় ‘ট্রেইনি অফিসার টু অফিসার (জি-১)’ পদে ৬ জনকে নিয়োগ দেবে।

গত ২ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ICT) অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। এছাড়া সাইবার সিকিউরিটি, এসওসি (SOC) অপারেশনস, ইনফরমেশন সিকিউরিটি এবং আইটি গভর্ন্যান্স বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

এই পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে যোগ্য নবীন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

এটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। নির্বাচিতদের কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২৪ বছর।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

আগ্রহী প্রার্থীরা ওয়ান ব্যাংকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ১৭ জুলাই ২০২৬।


More News Of This Category
bdit.com.bd