• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগোরায় অফিসার/সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক / ৬২ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম সুপারস্টোর চেইন আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটির ফিন্যান্স বিভাগে অফিসার/সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৩০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিন্যান্স বিভাগে অফিসার বা সিনিয়র অফিসার পদে নির্ধারিত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে প্রার্থীদের ফিন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি আর্থিক প্রতিবেদন (ফাইন্যান্সিয়াল রিপোর্ট) প্রস্তুতের দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা ঢাকায় অফিসভিত্তিক ফুলটাইম চাকরির সুযোগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

বেতন ছাড়াও আগোরা লিমিটেডের নীতিমালা অনুযায়ী নির্বাচিত কর্মীরা টি/এ, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, বিমা সুবিধা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুলাই ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।


More News Of This Category
bdit.com.bd