• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

রূপায়ণ গ্রুপে এজিএম/ডিজিএম পদে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক / ৬৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রূপায়ণ গ্রুপ। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস বিভাগে এজিএম/ডিজিএম পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এজিএম/ডিজিএম পদে নির্ধারিত সংখ্যক নয়, প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীদের বিক্রয় পরিকল্পনা প্রণয়ন, বিক্রয় বাজেট ব্যবস্থাপনা এবং মার্কেটিং, প্রোডাক্ট অ্যাকুইজিশন ও সেলস বিভাগের সঙ্গে সমন্বয় করে কার্যকর বিক্রয় কৌশল বাস্তবায়নের অভিজ্ঞতা থাকতে হবে।

এটি পূর্ণকালীন (ফুলটাইম) অফিসভিত্তিক চাকরি। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ৪০ থেকে ৫০ বছর এবং কর্মস্থল হবে ঢাকা।

নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬।


More News Of This Category
bdit.com.bd