• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

আকিজ ফুড অ্যান্ড বেভারেজে নিয়োগ, ৮-১২ বছরের অভিজ্ঞদের জন্য সুযোগ

নিউজ ডেস্ক / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বিবিএ অথবা এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ থেকে ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থী ঢাকায় কর্মরত থাকবেন। এটি একটি পূর্ণকালীন (ফুল-টাইম) চাকরি এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৫ জুলাই ২০২৬ পর্যন্ত।


More News Of This Category
bdit.com.bd