• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্বকাপে নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে লিওনেল মেসি, প্রস্তুত আর্জেন্টিনা

নিউজ ডেস্ক / ৫০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপের চলমান আসরে নতুন ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন এই মহাতারকা।

গত আসরে মেসির নেতৃত্বে বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দলটি। আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, দলটি এখন ভালো অবস্থানে রয়েছে এবং খেলোয়াড়রা দেশের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। তিনি আরও জানান, ফলাফলের চাপ না নিয়ে নিজেদের পরিকল্পনায় মনোযোগী থাকতে চায় দল।

মেসির প্রসঙ্গে স্কালোনি বলেন, তিনি এখন দারুণ ছন্দে আছেন এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো বিশ্বই মেসির খেলা উপভোগ করার অপেক্ষায় থাকে।

ইনজুরি কাটিয়ে ফেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ব্যাপারেও কোচ আশাবাদ ব্যক্ত করেন, তিনি ম্যাচে অংশ নিতে প্রস্তুত এবং দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


More News Of This Category
bdit.com.bd