• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

ব্র্যাক-এ সিনিয়র প্রজেক্ট অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ১৪ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক / ৭১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সিনিয়র প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ওয়াশ, এইচসিএমপি বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ৫ জুন থেকে এবং চলবে আগামী ১৪ জুন ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা চুক্তিভিত্তিকভাবে কক্সবাজারে কাজ করবেন।

পদের জন্য প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যোগ্যতার মধ্যে রয়েছে কীটতত্ত্ব, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, জনস্বাস্থ্য কিংবা খাদ্য ও পুষ্টি বিষয়ে ডিগ্রি। এছাড়া সংশ্লিষ্ট এনজিও বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টসহ কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।

নির্বাচিত প্রার্থীরা বেতন আলোচনা সাপেক্ষে পাবেন। পাশাপাশি মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা থাকবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd