• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বাংলাদেশ ব্যাংকে ২৬ জন আইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২১ জুন পর্যন্ত

নিউজ ডেস্ক / ২৭২ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে মোট ২৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, যা শুরু হয়েছে ১৩ মে ২০২৬ থেকে এবং চলবে ২১ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগটি স্থায়ী ভিত্তিতে দেওয়া হবে এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। কর্মস্থল নির্ধারিত থাকবে দেশের যে কোনো স্থানে।

আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি বাবদ ২০০ টাকা মোবাইল ব্যাংকিং বা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে, যা অফেরতযোগ্য।


More News Of This Category
bdit.com.bd