• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধের উদ্যোগে উদ্বেগ, নিরাপত্তা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের আশঙ্কা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ পণ্যে ‘ক্ষতিকর’ উপাদান, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও মালদ্বীপ কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে নবীন শিক্ষার্থীদের প্রতি মন্ত্রীর আহ্বান গুলশানের বাসায় ফিরছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে সর্বনিম্ন ১০% শুল্ক পেল বাংলাদেশ, রপ্তানিতে বাড়ছে প্রতিযোগিতামূলক সুবিধা এআইকে সঠিকভাবে কাজে লাগানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী হরমুজ প্রণালি সংকটে বাংলাদেশে তীব্র সার সংকটের আশঙ্কা, সতর্ক করল ডব্লিউএফপি

ঈদের পর আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা

নিউজ ডেস্ক / ১৭৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদের পর দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য পৃথক কোচ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর ফার্মগেটে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে আলাদা কোচ চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনের দুটি কোচে আজ থেকেই নারীদের জন্য আলাদা যাত্রার ব্যবস্থা চালু করা হয়েছে। ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

মেট্রোরেল প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। ভবিষ্যতে নতুন কোচ যুক্ত করা গেলে ব্যবধান আরও কমানো সম্ভব হবে।

তিনি জানান, বয়স্ক ও প্রতিবন্ধীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনে ২৫ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় দেওয়া হতে পারে।

ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে দুই দিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। তিনি যাত্রীদের টিকিট কেটে নিয়ম মেনে ভ্রমণের আহ্বান জানান।

এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ধাপে ধাপে বন্ধ করার কথাও উল্লেখ করেন তিনি। টাঙ্গাইলে সাম্প্রতিক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, সেটি চালকের ভুলের কারণে ঘটেছে, সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।


More News Of This Category
bdit.com.bd