• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

রামিসা হত্যায় বিচার দাবি তমা মির্জার, সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৮৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিচার এমন দ্রুত হওয়া উচিত, যাতে অপরাধীরা এমন কাজ করার চিন্তাও করতে না পারে। তিনি আরও বলেন, এমন অপরাধীদের পক্ষে কোনো ধরনের আইনি সহায়তা নিয়েও তার আপত্তি রয়েছে।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এমন নৃশংস ঘটনার পর তদন্ত বা সময়ক্ষেপণের প্রয়োজন কী, এবং অপরাধীর পক্ষে আইনজীবী দাঁড়ানোর যৌক্তিকতা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রামিসাকে নিজের পরিবারের সদস্যের সঙ্গে তুলনা করে তিনি সবাইকে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে তিনি মাদক সেবন করেছিলেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেছেন।


More News Of This Category
bdit.com.bd