• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

এসিআই পিএলসিতে মার্কেটিং অফিসার নিয়োগ, দ্রুত আবেদন করুন

নিজস্ব প্রতিবেদক / ৯৪ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

এসিআই পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গত ২০ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ মে পর্যন্ত।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। প্রার্থীদের মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। তবে এ পদে কোনো পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।

চাকরিটি ফুলটাইম ভিত্তিক এবং মূলত মাঠ পর্যায়ে কাজ করতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল দেশের যেকোনো স্থানে হতে পারে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, উৎসব ভাতা, মোবাইল বিলসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।


More News Of This Category
bdit.com.bd