• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে আশা সড়ক পরিবহণ মন্ত্রীর দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ওয়েবসাইট বাধ্যতামূলক করল মাউশি ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করমুক্ত আয়সীমা বাড়ছে, আসছে সম্পদ কর ও গাড়ির কর পরিবর্তন হরমুজ প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা, নতুন উত্তেজনা আন্তর্জাতিক নৌপথে বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়, হেড কোচ হলেন থমাস ডুলি রামিসা হত্যায় বিচার দাবি তমা মির্জার, সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ এসিআই পিএলসিতে মার্কেটিং অফিসার নিয়োগ, দ্রুত আবেদন করুন ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীতে যোগ দিচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ ফুটবলে নতুন অধ্যায়, হেড কোচ হলেন থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি। আজ সকালে তিনি এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ ঘোষণা করা হয়।

খেলোয়াড়ি জীবনে থমাস ডুলির অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে তিনি দলের সদস্য ছিলেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ইউরোপিয়ান লিগেও খেলেছেন তিনি।

কোচিং ক্যারিয়ারে ডুলি কাজ করেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলে সহকারী কোচ হিসেবে, যেখানে তিনি জার্মান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে দায়িত্ব পালন করেন। এরপর ফিলিপাইন জাতীয় দলকে সফলভাবে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যান এবং দলটির ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিং অর্জনে ভূমিকা রাখেন। সবশেষ গায়ানার কোচ হিসেবে দায়িত্ব পালন করে টানা জয় তুলে নেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, অভিজ্ঞ একজন কোচ দলের জন্য ভালো অর্জন বয়ে আনতে পারেন। তবে ফলাফল সন্তোষজনক না হলে চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আগামী রোববার থমাস ডুলির অধীনে বাংলাদেশ জাতীয় দল প্রথম অনুশীলনে নামবে। আর আগামী মাসে ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে ডাগআউটে তার প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd