• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

কুরবানির ঈদে পশুর সংকট নেই, এক কোটি পশু কুরবানি হবে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পবিত্র কুরবানির ঈদে দেশে কোনো পশু সংকট থাকবে না। এবার দেশে প্রায় এক কোটি গরু, মহিষ ও ভেড়া কুরবানি হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী বলেন, ভারত থেকে যেন চোরাই পথে গরু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বৈঠকও করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ শুধু কুরবানির পশুতেই নয়, মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা এখন আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালনে দক্ষ হয়ে উঠেছেন। ফলে বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd