• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছিলেন লেভানডফস্কি, কারণ জানালেন তার এজেন্ট ‘আমি আইনের ওপর বিশ্বাসী, সত্য একদিন প্রকাশ হবেই’— বিয়ে ও মামলা নিয়ে মুখ খুললেন পরীমনি এসএমসি এন্টারপ্রাইজে অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত হজের বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ, হাজিদের আবাসন ব্যয় কমাতেও আলোচনা অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে মায়ের দুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মানবপাচার ও অনলাইন স্ক্যাম চক্রে ‘জিরো টলারেন্স’, কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা

বিশ্বকাপ দেখতে কি এবারও বঞ্চিত হবে বাংলাদেশ? আকাশছোঁয়া স্বত্বমূল্যে দুশ্চিন্তায় বিটিভি

নিজস্ব প্রতিবেদক / ৭৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নেই। প্রিয় দলের পতাকায় সাজে বাড়ির ছাদ, অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র ৩২ দিন আগে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে।

এবারের বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে শুধু বাংলাদেশ নয়, ভারত ও চীনের মতো বড় দেশেও সম্প্রচার চুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান “স্প্রিংবক”। তবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের কাছে যে অর্থ দাবি করেছে, তা সরকারি এই সম্প্রচারমাধ্যমের সামগ্রিক বাজেটের কাছাকাছি পৌঁছে গেছে।

বাংলাদেশ টেলিভিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রচার স্বত্বের জন্য ১৫১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। কর ও মূল্য সংযোজনসহ সেই অঙ্ক প্রায় ২০০ কোটিতে দাঁড়াবে। তার ভাষায়, এত বিপুল অর্থ ব্যয় করে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কেনা সরকারি টেলিভিশনের পক্ষে প্রায় অসম্ভব।

তিনি আরও জানান, বাংলাদেশ টেলিভিশনের পুরো বছরের বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকা শুধু বিশ্বকাপ সম্প্রচারে ব্যয় করলে অন্য কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। পাশাপাশি বিজ্ঞাপন থেকেও সেই বিনিয়োগ ফেরত আসার সম্ভাবনা খুবই কম।

এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিল বাংলাদেশ টেলিভিশন। সে সময় প্রায় ৯৮ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। যদিও বিজ্ঞাপন থেকে কিছু আয় হয়েছিল, তবুও পুরো বিনিয়োগ উঠে আসেনি।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখনো বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড ও মিয়ানমারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে বিশ্বকাপ সম্প্রচারের চুক্তি চূড়ান্ত হয়নি। এমনকি ভারত ও চীনের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশও এখনো সম্প্রচার তালিকার বাইরে রয়েছে।

বিশ্লেষকদের মতে, সময়ের পার্থক্য এই সংকটের বড় কারণ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচগুলো দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য গভীর রাত বা ভোরে প্রচারিত হবে। ফলে দর্শক ও বিজ্ঞাপনদাতাদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা, বিশেষ করে আইপিএলে বিপুল বিনিয়োগ এবং একই সময়ে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকাও ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আগ্রহ কমিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd