• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি হাসপাতালের দালাল, টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এমপি ফজলুল হক মিলন টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের শঙ্কা ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন

বিশ্বকাপ ঘিরে মেক্সিকোতে দীর্ঘ ছুটি, আগেই শেষ হবে শিক্ষাবর্ষ

নিজস্ব প্রতিবেদক / ৬৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে মেক্সিকোজুড়ে ইতোমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। সেই উচ্ছ্বাসের মধ্যেই দেশটির সরকার শিক্ষা কার্যক্রমের সময়সূচিতে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

মেক্সিকোর বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে এবার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক আগেই শেষ করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জুন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

সরকার জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারে, সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আয়োজক দেশ হওয়ায় মেক্সিকো ইতোমধ্যে সরাসরি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে।

মেক্সিকো সিটি, গুয়াদালাজারা ও মনটেরে শহরে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামকেও গুরুত্বপূর্ণ ভেন্যুর তালিকায় রাখা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd