• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-চট্টগ্রামে গ্রিড বিপর্যয়, অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন সময়সূচি ৩১ অক্টোবর নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের হাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাসে ৫১৮ সাংবাদিক নির্যাতনের শিকার, মব সহিংসতায় নিহত ১৮৭: এইচআরএসএস জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি কেন, প্রধানমন্ত্রীর ক্ষোভের জবাব দিলেন গোলাম পরওয়ার

ডিপ্লোমা ছাড়া পদোন্নতি নয়—ব্যাংক খাতে কঠোর নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের ব্যাংকিং খাতে দক্ষ ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে নতুন নির্দেশনা জারি করেছে Bangladesh Bank। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমা সংক্রান্ত পূর্বের প্রজ্ঞাপন সংশোধন করে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে এই নতুন শর্ত আরোপ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যদি অন্য ব্যাংকে উচ্চতর পদে যোগ দিতে চান, তবে তাকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ করে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে পদোন্নতি বা উচ্চপদ লাভের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।

তবে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, যারা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা পদোন্নতির মাধ্যমে ওই পদে থেকে টানা ১৫ বছর সফলভাবে দায়িত্ব পালন করেছেন, তাদের ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক হবে না।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে ব্যাংকিং খাত ক্রমেই প্রযুক্তিনির্ভর ও জটিল হয়ে উঠছে। এ অবস্থায় আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এই বাস্তবতা বিবেচনায় এনে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ব্যাংকিং খাতে পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করবে এবং কর্মকর্তাদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রবণতা আরও বাড়াবে।


More News Of This Category
bdit.com.bd