• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার–বিরোধী মিলিয়ে ১০ সদস্যের সংসদীয় কমিটি, নেতৃত্বে টুকু

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে দেশে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের সমন্বয়ে ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। রোববার জাতীয় সংসদে এ প্রস্তাব পাস হয়।

কমিটির মেয়াদ গেজেট প্রকাশের তারিখ থেকে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে। সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তা গৃহীত হয়।

কমিটির কাজ হবে বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা এবং তা সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করা। সংসদে বলা হয়, সরকার ও বিরোধী দলের এমন যৌথ কমিটি গঠন দেশে বিরল একটি ঘটনা।

কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকুকে।

সরকারি দলের পাঁচ সদস্য হলেন—জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ টুকু, জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

অন্যদিকে বিরোধী দলের পাঁচ সদস্য হিসেবে রয়েছেন—সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd