• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে ৩৫ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য সরকারের জরুরি নির্দেশনা, যা মানা বাধ্যতামূলক সার ব্যবস্থাপনায় অনিয়ম হলেই ডিলারশিপ বাতিল, কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা: কৃষিমন্ত্রী শিগগিরই বসছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে খেলার যোগ্যতা

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিতব্য আসরে অংশ নেবে দলটি।

এশিয়ান হকি ফেডারেশনের আয়োজনে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই সাফল্য অর্জন করে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে শীর্ষ দুই দলের একটি হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি মূল আসরে খেলার সুযোগ পায় তারা।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে লড়াকু মানসিকতার পরিচয় দেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় দলটি। শেষ ম্যাচে হংকংকে একই ব্যবধানে ২-১ গোলে পরাজিত করে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। তিন ম্যাচ শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৭ পয়েন্ট।

বাংলাদেশে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও নারী হকিতে এ ধরনের সাফল্য এবারই প্রথম। এতদিন কোনো সিনিয়র নারী জাতীয় দল ছিল না। সম্প্রতি বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে গঠিত দলটি আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অংশগ্রহণেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল।

এই অর্জনের মাধ্যমে দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category
bdit.com.bd