• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

চার বছরে সব কৃষক পাবেন কৃষক কার্ড: কৃষিমন্ত্রী

মোঃ সাইফুল ইসলাম / ১০১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আগামী চার বছরের মধ্যে দেশের সব কৃষককে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রথম পর্যায়ে ২২ হাজার ৬৫ জন কৃষককে এই কার্ড দেওয়া হবে।

রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে পহেলা বৈশাখে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী বলেন, ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকরা এই কার্ডের মাধ্যমে বছরে আড়াই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি কৃষক কার্ডের মাধ্যমে আরও ১০ ধরনের সেবা পাওয়া যাবে। তিনি জোর দিয়ে বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব থাকবে না এবং সব শ্রেণির কৃষককে অন্তর্ভুক্ত করা হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্প মূল্যে কৃষিযন্ত্র, সরকারি ভর্তুকি, আবহাওয়ার পূর্বাভাস, প্রশিক্ষণ, রোগবালাই দমনের পরামর্শ, কৃষি বীমা এবং কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ পাবেন।

মন্ত্রী আরও জানান, জ্বালানি সংকট থাকলেও কৃষি সেচে কোনো সমস্যা হবে না। কৃষকদের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন জেলার নির্ধারিত ব্লক ও উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd