• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন যেভাবে

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ আছে ডিপিডিসিতে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আইসিটি বিভাগে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের একটি সুযোগ। মোট ১২ জন নিয়োগ পাবেন ওই দুই পদে। পদের বিবরণ ও পদসংখ্যা  ১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৫টি ২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৭টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): সিএসই, আইটি, ইসিই, ইটিই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদনের জন্য। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি। অন্যান্য শর্তাবলি

  • শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়
  • জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।
  • বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। মূল বেতন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫১,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৩৯,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা। আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি: ১,০০০ (এক হাজার) টাকা। আবেদনের বয়সসীমা: ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (ডিপিডিসি কর্মীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য)। প্রয়োজনীয় ডকুমেন্ট: স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং স্নাতক/ডিপ্লোমা সার্টিফিকেটের কপি। আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ এপ্রিল ২০২৬


More News Of This Category
bdit.com.bd