• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

পাইকারি ও খুচরা দামের ব্যবধান খতিয়ে দেখতে কমিটি গঠন হবে: বাণিজ্যমন্ত্রী

মোঃ সাইফুল ইসলাম / ৭৭ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত এ কমিটি বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

রোববার চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পাইকারি ও খুচরা বাজারে দামের অগ্রহণযোগ্য ব্যবধান দেখা যায়। এ ব্যবধানের প্রকৃত কারণ খুঁজে বের করতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখনো আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি কিংবা পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব দেশের বাজারেও পড়া স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার কারণে যেন পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

বিদেশি ফল আমদানির বিষয়ে মন্ত্রী বলেন, কিছু ফল যেমন আপেল, আঙুর ও কমলা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। এসব ফলের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনে নীতিগত পদক্ষেপ বিবেচনা করবে। তবে অতিমূল্যের বিলাসী ফলের ক্ষেত্রে শুল্ক কমানোর প্রয়োজন নেই।

মন্ত্রী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের প্রধান চালিকাশক্তি ব্যবসায়ীরা। সরকারের দায়িত্ব হলো ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং বাজারব্যবস্থা যেন স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করা।

রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা যদি মানুষের স্বার্থ বিবেচনায় রেখে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করেন, তবে তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

চলতি রমজানে ভোজ্যতেলের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে উল্লেখ করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। তবে কোথাও কোথাও পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও সীমিত বিক্রির অজুহাতে অতিরিক্ত দাম নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd