• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

হরমুজগানে ক্ষেপণাস্ত্র হামলা: প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংস, হতাহতের আশঙ্কা

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ইরানের দাবি, ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিদ্যালয়টি ধ্বংসস্তুপে পরিণত হয়।

স্থানীয় সূত্রের দাবি, শনিবার সকালে হামলার সময় বিদ্যালয়টিতে অন্তত ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজগান মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশের মিনাব ও জাসেকে হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী তেহরানেও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে হামলার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

তবে ইরানের দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।


More News Of This Category
bdit.com.bd