• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস

মন্ত্রী হওয়ার গুঞ্জন নাকচ করলেন তামিম ইকবাল

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি নতুন সরকার গঠনের পথে এগোচ্ছে। আগামী মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হয়, টেকনোক্র্যাট কোটায় তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বা ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ পেতে যাচ্ছেন। তবে এসব গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন তামিম নিজেই। শনিবার মধ্যরাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তামিম বলেন, “আজ (১৪ ফেব্রুয়ারি) সারাদিন আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা।” তিনি আরও জানান, সরকার গঠন করতে যাওয়া বিএনপি থেকে তাকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তাই ভিত্তিহীন এসব খবর প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, ৩৬ বছর বয়সে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেন তামিম। গত ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৯ আসনে ভোট দিয়ে তিনি বলেছিলেন, “জীবনের প্রথম ভোট দিলাম।”


More News Of This Category
bdit.com.bd