• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট ইউনিট থেকে ফের বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে জনস্বার্থের রিট শেখ হাসিনার আমলে বিরোধীদের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য

নতুন সরকার গঠনের পর ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের আশা মানিক সাহা ও ওমর আবদুল্লাহর

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। রোববার (১৫ ফেব্রুয়ারি) ত্রিপুরায় এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মানিক সাহা বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসা সবার জন্যই ইতিবাচক খবর। আগামী দিনে যিনিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিন না কেন, তাকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে আরও দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। তিনি বলেন, ত্রিপুরার তিন দিকেই বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক ও পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। নতুন সরকারের অধীনে সেই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওমর আবদুল্লাহ বলেন, প্রতিবেশী দেশগুলো যত স্থিতিশীল হবে, ততই সবাই উপকৃত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠা ভারতের জন্যও গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান–কে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফোনে কথা বলার পাশাপাশি তারেক রহমানের গুলশান কার্যালয়ে ফুল ও মিষ্টিও পাঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও আগাম রমজান মোবারক জানান। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় তারেক রহমানকে বিএনপিকে নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানান এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd