• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার ঘটনায় নতুন মোড়, বিস্ফোরক তথ্য প্রকাশ পুলিশের ভিসা জালিয়াতি রোধে কঠোর চীনা দূতাবাস, নতুন নিয়ম ৫ জুলাই থেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ফের প্রাসঙ্গিক হচ্ছে: মাহফুজ আলম বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা লেখালেখিতে এআই ব্যবহার স্বীকার করলেন নোবেলজয়ী লেখক ওলগা তোকরচুক পাকিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি নন অমিতাভ, গুজব উড়িয়ে নিজেই দিলেন বার্তা ১ জুলাই থেকে নতুন পে স্কেল, বাড়ছে বেতন-ভাতা পাচ্ছেন লাখো সরকারি চাকরিজীবী শিক্ষা কারিকুলামে বড় পরিবর্তনের ঘোষণা, বইয়ের বাইরে নেতৃত্ব ও নৈতিকতায় জোর আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রধান বিচারপতির কাছে ফের আবেদন

কমনওয়েলথ ও তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ

মোঃ সাইফুল ইসলাম / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে ঘানার সাবেক রাষ্ট্রপতি ও কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার এইচ.ই. নানা আকুফো-আডোর নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিল।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তুরস্কের একটি সাত সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দলও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। সরকার প্রধানের দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd