• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

রিশুটের কারণে পিছোতে পারে সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’, নতুন মুক্তির সম্ভাব্য তারিখ স্বাধীনতা দিবস

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বলিউডের সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত দেশাত্মবোধক সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বলিউড সূত্রের খবর, ছবিটির কিছু গুরুত্বপূর্ণ অংশ নতুন করে শুটিং করার প্রয়োজন পড়ায় পুরো প্রোডাকশন প্রক্রিয়া আরও দীর্ঘ হচ্ছে। এর ফলে এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছবিটি এপ্রিলে মুক্তির কথা থাকলেও এখন নির্মাতা দল নাকি ভারতের স্বাধীনতা দিবসকে নতুন লক্ষ্য হিসেবে ধরেই এগোচ্ছে। যদিও এ বিষয়ে পরিচালক অপূর্ব লাখিয়া কিংবা সালমান খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে খুব শিগগিরই বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

২০২০ সালের গালওয়ান ভ্যালির ভারত-চীন সীমান্ত সংঘাতের পটভূমিতে নির্মিত এই সিনেমায় সালমান খানকে দেখা যাবে ভারতীয় সেনাবাহিনীর বীর কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায়। চরিত্রটির জন্য তিনি শারীরিকভাবে নিজেকে তৈরি করতে কঠোর অনুশীলন, প্রেসার চেম্বারে ট্রেনিং এবং খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন এনেছিলেন।

গত বছরের ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশ পায়, যা মুক্তির পরপরই ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে গালওয়ান সংঘাতের উপস্থাপনাকে ঘিরে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। চীনা গণমাধ্যমগুলো সিনেমাটিকে ‘জাতীয়তাবাদী উসকানির অস্ত্র’ বলে আখ্যা দেয়।

এরই মধ্যে ছবির ‘মাতৃভূমি’ গান দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বড়পর্দায় নতুন রূপে সালমান খানকে দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য তাই মুক্তি পিছিয়ে যাওয়ার খবরে হতাশা বাড়ছে।


More News Of This Category
bdit.com.bd