• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানারও যোগ্য?’— রাশেদ খাঁনের কড়া প্রশ্ন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেফতারের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হরমুজ প্রণালি খুলতে ওমানকে নতুন প্রস্তাব ইরানের, না মানলে বন্ধই থাকবে নৌপথ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার, শেষ হলো ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায় ‘ধুম ফোর’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর, গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেতা সীমান্ত ব্যাংকে ‘কল সেন্টার সুপারভাইজার’ পদে নিয়োগ, আবেদন ৪ আগস্ট পর্যন্ত চিতলমারী থানা প্রেস ক্লাবের নবগঠিত কমিটিকে দুর্নীতি সমাচার পরিবারের অভিনন্দন শ্যোন অ্যারেস্টে হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের গ্যাস সংকটে রাজধানীতে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকরা মিরপুরে দেওয়ালধসে আহতদের দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে সংকটে টি–টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসির জরুরি সভায় বুলবুল

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও নানা বিতর্কে টালমাটাল হয়ে উঠেছে আসরটি। নিরাপত্তা শঙ্কায় ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে ছাঁটাই করা এবং এর প্রতিবাদে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সংকট নিরসনে জরুরি সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দিনের শেষ ভাগে ভার্চুয়ালি এই জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় বুলবুলের পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিসহ বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি মাঠে না গড়ালে আইসিসিকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকা। পুরো বিশ্বকাপের মোট আয়ের প্রায় ৩৬ শতাংশই আসে একমাত্র এই ম্যাচটি থেকে।

পাক–ভারত বিরোধের প্রভাব তাই শুধু খেলাধুলায় নয়, বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতেও বড় ধাক্কা দিতে পারে। আইসিসির প্রায় ৩ বিলিয়ন ডলারের ভারতীয় সম্প্রচার চুক্তির বড় অংশই নির্ভর করে বৈশ্বিক টুর্নামেন্টে নিয়মিত ভারত–পাকিস্তান ম্যাচের ওপর। প্রতিটি ম্যাচের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি ডলার। ম্যাচ বাতিল হলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে বড় অঙ্কের অর্থ ফেরত দিতেও হতে পারে।


More News Of This Category
bdit.com.bd