• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিতলমারীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, সর্বোচ্চ শাস্তির দাবি এলাকাবাসীর লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি এসএসসির খাতা মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী গুজরাট থেকে বাংলাদেশে আসছে ইলিশ, এবার উল্টো রপ্তানির অনুমতি চাইছে ভারত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে রুমিন ফারহানার আবেদন নিজ কার্যালয় থেকেই চিকিৎসক-নার্সদের হাজিরা মনিটর করবেন স্বাস্থ্যমন্ত্রী শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষের অভিযোগের তদন্তের পরই বদলি শিক্ষা কর্মকর্তা, উঠছে প্রশ্ন

বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’ জিতল রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন আন্তর্জাতিক সাফল্য এসেছে। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআর) ৫৫তম আসরে দেশের সিনেমা ‘মাস্টার’ বিজয়ী হয়েছে। উৎসবের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরস্কার অর্জন করে সিনেমাটি। ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।

সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এবং পুরো টিমকে অভিনন্দন। দেশের জন্য দারুণ একটি দিন।”

‘মাস্টার’ সিনেমাটি ফেব্রুয়ারির ১, ২ ও ৪ তারিখে উৎসবে প্রদর্শিত হয়েছে এবং শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। উৎসবের আগের দিন ২৮ জানুয়ারি পরিচালক ও তিনজন প্রধান অভিনেতা নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম রটারড্যাম পৌঁছান।

ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলম। ১২২ মিনিট দৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য লিখেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজেই।

সিনেমায় স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া শিক্ষক জাহিরের গল্প তুলে ধরা হয়েছে। একজন স্কুলশিক্ষক কিভাবে উপজেলা পর্যায়ের রাজনীতিতে প্রবেশ করে, তার সংসার, কলেজ ও ছোট পরিবারকে কেন্দ্র করে সামাজিক বাস্তবতার সঙ্গে দ্বন্দ্বের গল্প দেখানো হয়েছে।

এর আগে সরকারি অনুদানে নির্মিত রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট সাতটি বিভাগে পুরস্কার অর্জন করেছিল।


More News Of This Category
bdit.com.bd