• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন বাধ্যতামূলক, সর্বোচ্চ গতি ২৫ কিমি পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে ৬ সদস্যের নতুন বোর্ড গঠন এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, ফি ১৫০ টাকা পোশাক শ্রমিকদের দাবি ঘিরে রোববার গঠন হচ্ছে নতুন ন্যূনতম মজুরি বোর্ড তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার: বাবার হত্যা মামলা, বন্ধুর ৭ দিনের রিমান্ড আবেদন এইচএসসি পাস করা সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস ঢাকার মেট্রোরেল লাইন-১-এর বড় দুই প্যাকেজ পেল ভারতের এলঅ্যান্ডটি, ব্যয় ৫ হাজার কোটি রুপির বেশি দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়: কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ, পিএসএলে তৃতীয় মৌসুম

Reporter Name / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবারও তাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় মোস্তাফিজ বলেন, লাহোর তাকে বেছে নেওয়ায় তিনি সম্মানিত ও আনন্দিত। তিনি জানান, লাহোরের পরিবেশ, সমর্থকদের আবেগ এবং ড্রেসিংরুমের বন্ধন তার কাছে পরিবারের মতো। আবারও এই জার্সি গায়ে দিয়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনবারের পিএসএল চ্যাম্পিয়ন ও বর্তমান শিরোপাধারী লাহোর কালান্দার্সের সংস্কৃতি ও ক্রিকেটীয় দর্শনের প্রশংসাও করেন এই বাঁহাতি পেসার। তার মতে, লাহোর এমন একটি দল যারা খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনে এবং যার সমর্থকরা অত্যন্ত আবেগপ্রবণ।

শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে আবার মাঠে নামতে এবং শিরোপা ধরে রাখতে দলের লক্ষ্যে অবদান রাখতে মুখিয়ে আছেন মোস্তাফিজ। তিনি বলেন, লাহোর কালান্দার্সের অংশ হওয়া শুধু ক্রিকেট খেলার বিষয় নয়, বরং এটি একটি সংস্কৃতি ও গর্বের প্রতিনিধিত্ব।


More News Of This Category
bdit.com.bd